ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমানোর কথা বলে নিজ ঘরে প্রাণ দিলেন মাহফুজা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ঘুমানোর কথা বলে নিজ ঘরে প্রাণ দিলেন মাহফুজা
ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে মাহফুজা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত মাহাফুজা ওই ইউনিয়নের হোসেনপুর গাছুয়া পাড়া গ্রামের জিকরুল হকের স্ত্রী।

জানা গেছে, কয়েকদিন যাবত অজ্ঞাত বিষয়ে বিষাদগ্রস্ত ছিলেন মাহফুজা। বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজনকে ঘুমানোর কথা বলে নিজ ঘরে যান। পরে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন মাহফুজা। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। রাত ৯টার দিকে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

Advertisement

পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!