শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ঐ নারী উপজেলার কালমা ইউপির ২ নম্বর ওয়ার্ডের মো. রুবেলের স্ত্রী।
জানা যায়, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল পাপিয়া বেগমের। এরই জের ধরে শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা চালে দেওয়ার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন তিনি। কিছু সময় পর তিনি বমি করতে শুরু করেন। পরিবারের লোকজন এগিয়ে এসে বুঝতে পারেন পাপিয়া গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যার দিকে ভোলা নেয়ার পথেই মারা যান পাপিয়া বেগম।
.png)
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে পুলিশ। ঐ নারীর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।