ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৯, ১৭ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

চট্টগ্রামে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের মামলায় মোহাম্মদ আলমগীর নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ বলেন, ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোহাম্মদ আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দেন আলমগীর। এরপর তাকে বিভিন্ন মাজারে নিয়ে মাথায় হাত রেখে ‘বিয়ে করবেন’ এমন বিশ্বাস তৈরি করেন। একপর্যায়ে ২০১৮ সালের ১৮ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানার তারা গেট এলাকার আসলাম কলোনিতে ভাড়া বাসায় নিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আলমগীর। এ সময় তরুণী বাধা দিলে মাথায় হাত রেখে আলমগীর বলেন- আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে, তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী। আমি তোমাকে ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করবো। এসব বলে কৌশলে কয়েক দফা তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আলমগীর। পরে তরুণীর তার সঙ্গে যোগাযোগ করলে তরুণীকে চেনেন না জানিয়ে হুমকি দেন।

এ ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিলে ২০১৯ সালের ১ জানুয়ারি অভিযোগ আমলে নেন আদালত। পরে ২০২১ সালের ৩ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটিতে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!