ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ১৬ এপ্রিল ২০২৪
কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
নলছিটি থানা। ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাওন সরদার নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে বাবুর বাড়ি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ধর্ষণের ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত শাওন সরদার উপজেলার পরমপাশা এলাকার রিকশা চালক খোকন সরদারের ছেলে। 

কিশোরীর মা জানান, মোবাইলফোনে তার মেয়ের সঙ্গে শাওন সরদারের মাঝেমধ্যে কথা হতো। সোমবার বিকেলে মেয়েকে ওই ছেলে ঘুরতে নিয়ে যায়। বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতে সিদ্ধকাঠি বাবুর বাড়ি এলাকায় একটি বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ দুইজনকে নিয়ে যায়। 

Advertisement

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলি বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!