ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনের বেলায় একা পেয়ে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ১৩ এপ্রিল ২০২৪
দিনের বেলায় একা পেয়ে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত নাহিদ। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দিনের বেলায় একা পেয়ে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণের ঘটনায় নাহিদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, একইদিন দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত নাহিদ হোসেন হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের নুরু ব্যাপারী বাড়ির মো. বেলালের ছেলে।

Advertisement

র‍্যাব-১১ সিপিসি-৩ সূত্রে জানা যায়, আসামি নাহিদ হোসেন ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী হয়। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন নাহিদ। গত ৭ এপ্রিল বিকেলে ভুক্তভোগীর মা প্রতিবেশীর ঘরে যান। এ সময় ওই কিশোরী তার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। ঘরে ফিরে মা  দেখেন ভুক্তভোগী কিশোরী কান্না করছে। কান্না দেখে কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, দরজা খোলা থাকায় নাহিদ ঘরে ঢুকে তাকে একা পেয়ে ধর্ষণ করেছেন। এ ঘটনায় ৯ এপ্রিল হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা।

পরে র‍্যাব-১১, সিপিসি-৩ এর একটি দল আসামিকে গ্রেফতারে অভিযান চালায়। এরপর র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১২ এপ্রিল দুপুরে লক্ষ্মীপুরের রামগতি থেকে নাহিদকে গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

তিনি বলেন, ঘুমন্ত কিশোরীকে দিনের বেলায় এক পেয়ে ধর্ষণ করেন নাহিদ। জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!