ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১৩ এপ্রিল ২০২৪
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহ‌ত‌দের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

শ‌নিবার বিকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ীর এলাকার দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ। 

নিহতরা হলেন- জগন্নাথপুর ইউনিয়‌নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছে‌লে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলা‌মের ছে‌লে মোস্তা‌ফিজুর রহমান (২৬)।

Advertisement

আহতরা হলেন- দৌলতপুর গ্রামের ফিরোজ ইসলামের ছেলে হৃদয় ইসলাম (১৯), হামিদুর রহমানের ছেলে শাহ-আলম (১৮) ও বেগুনবাড়ি গ্রামের কালিমুদ্দিনের ছেলে রুবেল ইসলাম।

স্থানীয় ইউপি সদস্য গণেশ চন্দ্র রায় জানান, নিহত নয়ন বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে করে খোঁচাবা‌ড়ী বাজা‌রে যা‌চ্ছি‌লেন। একই সময় বেগুনবা‌ড়ি এলাকার বাসিন্দা মোস্তা‌ফিজুর রহমান ও তার তিন বন্ধু বা‌ড়ির দি‌কে যা‌চ্ছি‌লেন। পথে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় পৌঁছালে ঐ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। এ সময় স্থানীয়রা মোস্তা‌ফিজুর ও তার সঙ্গী‌দের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মোস্তা‌ফিজুর মারা যান৷

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক মোর্শেদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারজন হাসপাতালে আসেন৷ তার মধ্যে একজন মারা গেছেন। বাকি তিনজনকে রংপুরে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!