ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ১৩ এপ্রিল ২০২৪
কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ফাইল ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু। এর আগে, শুক্রবার (১২ এপ্রিল) রাতে পাকুন্দিয়া পৌরসভার মরুয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে নাঈম মিয়া এবং পৌরসদর এলাকার লক্ষ্মীয়া গ্রামের আবু রায়হানের ছেলে মো. শরীফ মিয়া। আহতরা হলেন- পাকুন্দিয়া পৌরসভার গরুহাটা এলাকার আবুল কালামের মেয়ে লিজা ও উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে ফাহিম।

Advertisement

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, শুক্রবার রাতে পাকুন্দিয়া পৌরসভার মরুয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান শরীফ মিয়া। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!