ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংর্ঘষ, নিহত ১ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ১৩ এপ্রিল ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংর্ঘষ, নিহত ১ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখল সংক্রান্ত ঘটনার জের ধরে দুই পক্ষের সংর্ঘষে কামাল উদ্দিন নামে একজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত কামাল উদ্দিন শাহজাদাপুর গ্রামের বাসিন্দা। 

জানা যায়, গত কয়েকদিন ধরে শাহজাদাপুর গ্রামের একটি খাস জমি নিয়ে ওই এলাকার জুয়েল মেম্বারের সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার বিরোধ চলে আসছিল। এর মধ্যে তিনদিন আগে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে জায়গাটি জুয়েল মেম্বারের পক্ষে রায় দিয়ে আসেন। এ ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংর্ঘষে জড়িয়ে পড়েন। এ সময় টেটা এবং ঢিলের আঘাকে ঘটনাস্থলেই জুয়েল মেম্বারের পক্ষের কামাল উদ্দিন প্রতিপক্ষের হামলায় প্রাণ হারায়। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন। 

Advertisement

এদিকে সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সরাইল থানার ওসি (তদন্ত) আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!