ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ৪ এপ্রিল ২০২৪
খেলতে গিয়ে বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
নিহত ওয়াজেদুল ইসলাম তারিফ

লালমনিরহাটে বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ওয়াজেদুল ইসলাম তারিফ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদুল ইসলাম তারিফ লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকার বাসিন্দা হট ফুড ল্যান্ডের মালিক লেবু মিয়ার ছেলে। সে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানে একাই ফুটবল খেলছিল ওয়াজেদুল ইসলাম তারিফ। এ সময় সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যায় সে। বাড়ির লোকজন খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল এসে সেপটিক ট্যাংক থেকে তারিফকে উদ্ধার করে। পরে সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!