মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ পৌরশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইউসুফ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চকিয়াচাপুর এলাকার প্রবাসী শেখ হাবিবুর রহমানের ছেলে। সে মায়ের সঙ্গে কালীগঞ্জে নানাবাড়িতে থাকতো।
ইউসুফের নানা আশরাফুল আলমর জানান, ইউসুফ দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তার বন্ধুদের বাড়িতে উঠানে খেলছিল। একপর্যায়ে তারা সবাই বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের উপরে বসে খেলতে থাকে। এ সময় ইউসুফ পুরোনো সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যায়। ইউসুফের সঙ্গে খেলতে থাকা শিশুরা তার নানিকে এ ঘটনা জানায়। পরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে ইউসুফকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-ই-এলাহী জানান, ঐ শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই মো. আসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।