শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার উপ-পরিদর্শক সৈয়দ আলী।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রাজ্জাক মোল্যার বাড়ির সেপটিক ট্যাংকে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।