ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ২৫ মার্চ ২০২৪
লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে মাদক মামলায় মো. রাসেল মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার বিকেলে লালমনিরহাট জজ আদালতের দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত রাসেল মিয়া জেলার আদিতমারী উপজেলার বড় কনলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার মো. নুর হকের ছেলে।

Advertisement

জানা যায়, ২০১৮ সালের আদিতমারী থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। সাক্ষী ও দীর্ঘ শুনানি শেষে রাসেল মিয়া দোষী প্রমাণিত হলে লালমনিরহাট জজ আদালতের দায়রা জজ মো. মিজানুর রহমান তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আদালতের সরকারী কৌশলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!