ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে রাস্তার পাশে মিলল যুবকের লাশ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ১১ মার্চ ২০২৪
লালমনিরহাটে রাস্তার পাশে মিলল যুবকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে ফেরদৌস আহমেদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির নিজপাড়া এলাকার একটি রাস্তার পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউপির কালমাটি আনন্দবাজার এলাকার নুরল হকের ছেলে।

জানা যায়, রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে কোনো সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস আহমেদ। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পায় তার পরিবারের লোকজন। পরে রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে এসে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দেখতে পায়। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায় না।

Advertisement

এদিকে সকালের দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির নিজপাড়া এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খাবর দেয়।  সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের দেয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি বাড়ি ফিরে যায়নি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। তারপরেও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!