নিহত শাহেদ আলী খুনিয়াগাছ ইউপির কালমাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় শাহেদ আলী বাড়ি থেকে রাস্তায় উঠে বাজারের দিকে যাচ্ছিলো। এমন সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে রাস্তা থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শাহেদ। এ সময় স্থানীয় জনতা অটোরিকশাটি আটক করে।
.png)
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।