ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের মাটিতে পা রেখেই অপহরণের শিকার প্রবাসী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ২১ মার্চ ২০২৪
দেশের মাটিতে পা রেখেই অপহরণের শিকার প্রবাসী
ফাইল ফটো

দেশের মাটিতে পা রাখার পরই প্রায় ৪ লাখ টাকার মালামালসহ এক প্রবাসীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার কাছে আরো ১০ লাখ টাকা মুক্তিপণ চায় তারা।

অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃতকে উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ভুক্তভোগী প্রবাসী লাবু মিয়া টাঙ্গাইলের নাগরপুর থানার মো. আমিনুর রহমানের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, গত রোববার ছুটিতে দেশে আসেন ইরাকপ্রবাসী লাবু। প্রবাস থেকে বন্ধুর দেওয়া মালামাল বোন রাবেয়াকে পৌঁছে দেওয়ার জন্য বিমানবন্দর থেকে গাজীপুরের কালীগঞ্জে আসেন। সেখান থেকেই রাবেয়া তার সহযোগী ৭-৮ জন নিয়ে লাবুকে জিম্মি করে। অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে অপহরণকারীর বাড়ি থেকে শিকলবাঁধা ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।

অপহরণে অভিযুক্তরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার মো. দুলাল মিয়া, নাসিরউদ্দিন ও রাবেয়া বেগম। বুধবার তাদের গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!