ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রী অপহরণ, র‌্যাবের জালে আটকা নাহিদ শিকারী 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৯, ২১ মার্চ ২০২৪
স্কুলছাত্রী অপহরণ, র‌্যাবের জালে আটকা নাহিদ শিকারী 
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় স্কুলছাত্রীকে অপহরণের তিনদিন পর উদ্ধারসহ অপহরণকারী নাহিদ শিকারীকে আটক করেছে র‌্যাব। 

বুধবার বিকেলে জেলার মান্দা উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাহিদ শিকারী উপজেলার ছুটিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম শ্রেণির ওই ছাত্রী গত ১৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে নানির বাড়ি নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া যাওয়ার উদ্দেশ্যে বটতলি মোড় বাইপাসে অপেক্ষা করছিল। এ সময় নাহিদ শিকারী নামে ওই যুবক ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

Advertisement

ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগের পর অভিযান চালিয়ে মান্দার কালিকাপুর এলাকা থেকে নাহিদ শিকারীকে আটক করা হয়। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!