এ সময় মানাপ এর সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক ও গবেষক আতাউল হক সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক এস.এম শামসুল আলম, সহকারী অধ্যাপক গুলশান আরা মুনি, সংগঠনের উপদেষ্টা চন্দন কুমার দেব ও বেলাল সরদার,সাহিত্যিক ও গবেষক এম.এম রাসেল, বিশিষ্ট সাংস্কৃতিকজন সুবল চন্দ্র মন্ডল ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাই সিটু সহ অন্যরা।
এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিন মহীয়সী নারীকে ‘জননী সাহসিকা সুফিয়া কামাল পদক’প্রদান হয়। তারা হলেন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পুতুল রানী ব্যানাজী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য মর্জিনা বেগম এবং নাইস পারভীন। পরে সঙ্গীত নিকেতন নওগাঁর সংগীতানুষ্ঠান, নওগাঁ ত্রিতাল একাডেমির নৃত্যানুষ্ঠান ও মানাপ নওগাঁর নাট্যনুষ্ঠান হয়।
.png)