ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় ৮৭ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ১৯ মার্চ ২০২৪
নাইজেরিয়ায় ৮৭ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা
ফাইল ছবি

নাইজেরিয়ায় আবারো একটি গ্রামে হামলা চালিয়ে ৮৭ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। স্থানীয় পুলিশ ও গ্রামবাসী বিষয়টি নিশ্চিত করেছে। 

রোববার রাতে কাদুনা রাজ্যের কাজুরায় বন্দুকধারীরা হামলা চালিয়ে তাদের অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্যে নারী-শিশুও রয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

নাইজেরিয়ায় চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের অপহরণের ঘটনা ঘটল। এর আগে গত ৭ মার্চ একটি স্কুল থেকে ২৮৬ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা। 

Advertisement

নাইজেরিয়ার উত্তর এবং উত্তরপশ্চিমে প্রায়ই বন্দুকধারীরা গ্রামে ডাকাতি করে এবং গণঅপহরণ করে। জাতিসংঘ বলছে, ভয়াবহ নৃশংসতার কারণে এখানে প্রায় ১০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। 

দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু প্রতিদিনই এসব ঘটনা বন্ধে চাপের মুখোমুখি হচ্ছেন। তবে যে হারে বন্দুকধারীরা নৃশংসমূলক হামলা চালাচ্ছে তাতে প্রেসিডেন্টকে অসহায় মনে হচ্ছে। 

কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হাসান বলেন, রোববার কাজুরাতে বন্দুকধারীরা হামলা চালায়। ওই গ্রামে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় অফিসের কর্মকর্তা ইব্রাহিম গাজিরি ফ্রান্স প্রেস নিউজ এজেন্সিকে জানায়, নিরাপত্তা বাহিনীরা বন্দুকের মুখে স্থানীয়দের বাড়িঘর থেকে তাড়িয়ে দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!