সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে দুটি আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে সাত ব্যবসায়ীকে ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে আদালত তন্তর বাজারের কাঁচা বাজার, মুদি মালের দোকান, ফলের বাজার ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে পণ্যের দর দাম সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি এবং খাদ্য লাইসেন্স না থাকায় ৭ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
.png)
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার বলেন, তন্তর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি আদালতে ৭ ব্যবসায়ীকে ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। বাজার মনিটরিংয়ে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আদালতকে সহযোগিতা করেন ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ, এসআই মো. আবুল কালাম, আখাউড়া খাদ্য গুদামের সহকারী উপ খাদ্য পরিদর্শক রিতেশ চন্দ্র দাস প্রমুখ।