ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
রমজানে দ্রব্যমূল্য

ভোক্তা অধিদফতরের অভিযানে ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬, ১৮ মার্চ ২০২৪
ভোক্তা অধিদফতরের অভিযানে ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ফটো

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে সারাদেশে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ের বাজারে ২৭টি টিম এ তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদফতরের ৬টি টিম বাজার তদারকি করে। এছাড়া অন্য বিভাগীয় শহরগুলোসহ দেশের মোট ২২টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

Advertisement

রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদফতর ২৯টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!