সোমবার দুপুরে উপজেলার আলীগঞ্জ এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, হাজীগঞ্জের আলীগঞ্জ এলাকায় নোংরা পরিবেশের কারণে বেকারি ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে তিন ব্যবসা-প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানে সার্বিক সহযোগিতা করে হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।