ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে ভেজাল গুড়ের কারখানার সন্ধান, ২৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২৬ ডিসেম্বর ২০২৩
শিবচরে ভেজাল গুড়ের কারখানার সন্ধান, ২৫ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি বাড়িতে ভেজাল গুড় তৈরি কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার বিকেলে পরিচালিত অভিযানে কারখানাটির সন্ধান পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদফতরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় গুড়, চিনি, হাইড্রোজ ও কাপড়ের রং ব্যবহার করে (খেজুরের রস ছাড়াই) তৈরি করা ১৫ মণ গুড় উদ্ধার করে বিনষ্ট করা হয়। একইসঙ্গে কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের হাসেম খাঁনের ছেলে জয়নাল খাঁনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক জানান, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের হাসেম খাঁনের ছেলে জয়নাল খাঁনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৫ মণ ভেজাল গুড় উদ্ধার কর হয়। পরে তা বিনষ্ট করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!