ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ২০ ডিসেম্বর ২০২৩
সরাইলে তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুরে সরাইল উপজেলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বুধবার উপজেলার বিকেল বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও খাদ্য তৈরির বিষাক্ত কালার পাওয়ায় আনন্দময় মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা ও বাসি খাবার খোলা অবস্থায় ফ্রিজে রাখা, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বোরহান হোটেলকে চার হাজার টাকা এবং অন্য একটি হোটেলকে দুই হাজারসহ মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!