ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৯ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে নানা অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে মাংস, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স ইনা মাংসের দোকানে ২ হাজার টাকা, মেসার্স কবির স্টোরের মালিক কবির হোসেনকে ৬ হাজার টাকা, মেসার্স নজরুল স্টোরের মালিক, নজরুল ইসলামকে ৫ হাজার টাকা ও মেসার্স সেলিনা স্টোরের মালিক জাকির হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Advertisement

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!