ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৩
মেহেরপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলা দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা শহরের চাউল ব্যবসায়ী লাভলু হোসেনকে দুই হাজার টাকা জরিমানা এবং কোরবান আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পলিথিনের বস্তায় চাল বিক্রির অপরাধে তাদের জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশন  (ভূমি) নাদির হোসেন শামীম। তিনি জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বিধি অনুযায়ী এ জরিমানা করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!