ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ২৬ ডিসেম্বর ২০২৩
বান্দরবানে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় কাটার দায়ে মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলার আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউপির আওতায় আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় পাহাড় কাটার দায়ে অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. জিল্লুর রহমান ও আলীকদম ৫৭ ব্যাটালিয়ন বিজিবি সহযোগিতায় অভিযানটি পরিচালনা ও জরিমানা করেন। এ সময় পাহাড় কাটার অভিযোগে কাউকে আটক করা হয়নি।

Advertisement

আলীকদমের অ্যাসিল্যান্ড মো. জিল্লুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়েছে। পাহাড় কাটার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!