মঙ্গলবার দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত কবির হোসেন (৩৬) পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ৬ নম্বর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামের নুর হোসেনের ছেলে। বর্তমানে বান্দরবান সদর ৩ নম্বর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়া এলাকার বাসিন্দা।।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় ভুক্তভোগী শিশুর বাড়ি হতে ৪০০ গজ উত্তর দিকে একটি ঘরের সামনে থেকে আসামি মো. কবির হোসেন শিশুর মুখ চেপে নিজ ঘরে নিয়ে যান। পরে ধর্ষণ করেন। এ ঘটনায় ওইদিন ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে সদর থানায় কবির হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত কবির হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।