বুধবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অনুমোদন ছাড়া গবাদি পশুর ওষুধ উৎপাদন ও বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। ঐ প্রতিষ্ঠান সাময়িক বন্ধ এবং অনুমোদনহীন ওষুধ ও এর উপকরণ ধ্বংস করা হয়েছে।
.png)