ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ১৫ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকায় খাবার হোটেলসহ ৫টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর।

রোববার বিকেলে জেলা শহরের বিভিন্ন স্থানে ১৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক নুর হোসেন রুবেল।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নির্দেশনায় জেলা সদরের বাজারগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। মিষ্টির মূল্য তালিকা না থাকায় ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে শহরের নূর জাহান হোটেলকে ৩০ হাজার টাকা, মোহাম্মদীয়া হোটেলকে ২৫ হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার ও বার্গার তৈরির দায়ে বিগ বাইট চাইনিজ এন্ড শর্মাকে ১০ হাজার টাকা, ফ্রিজে রান্না ও কাঁচা খাবার একসঙ্গে রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজমহল হোটেলকে ১৫ হাজার টাকা এবং অসাধু উপায়ে খাবার প্রক্রিয়ার দায়ে ওয়াফেল স্টেটকে ৪ হাজার জরিমানা করা হয়। 

Advertisement

লক্ষ্মীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক নুর হোসেন রুবেল বলেন, সর্বমোট ১৫টি প্রতিষ্ঠান তদারকি করে ৫টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!