পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি বাসের চাপায় এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ একজন ভিক্ষুক। নিহতের কাছ থেকে অনেক খুচরা টাকা পয়সা পাওয়া গেছে। সারাদিন ভিক্ষা করে হয়তো তিনি বাড়িতে ফিরছিলেন। নিহতের মাথা থেতলে যাওয়ার কারণে তাকে চেনা যাচ্ছে না।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।