নিহত শরিফুল ইসলাম দেবীগঞ্জ পৌরসভার অভিরাম পাড়া (হঠাৎপাড়া) এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজমিস্ত্রির কাজ শেষে দুইজন সহকর্মীসহ বাইসাইকেলে দেবীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথে করতোয়া সেতুর ওপরে বিপরীত দিক থেকে আসা রব্বানী এন্টারপ্রাইজ নামে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস শরীফুলকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ চেয়ে আবেদন করা হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।