নিহত জাহিদ ইসলাম (১৯) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি সেনবাগ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, দুপুরের দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট থেকে মোটরাসাইকেলযোগে নিজবাড়ির উদ্দেশ্যে রওনা দেন জাহিদ। যাত্রা পথে তার মোটরসাইকেলটি কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এতে তার মাথা গিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেঁতলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
সেনবাগ থানার এসআই সুলতান আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।