ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত, চালকসহ গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ৯ ফেব্রুয়ারি ২০২৪
টঙ্গীতে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত, চালকসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃত বাসচালক ও হেলপার

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে টঙ্গীপূর্ব থানার স্টেশন রোডে বাসচাপায় এএসআই হাসানুজ্জামান নিহত ও অপর এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। ওই ঘটনায় বাসচালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বিপরীতে ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) একটি টিম।

শুক্রবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মোহাম্মদ নাজির আহমেদ খান।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আন্দারিয়া পাড়ার আব্বাস আলীর ছেলে বাসচালক ফয়সাল আহম্মেদ (৩০) ও মাগুরার মহম্মদপুর থানার যশোবন্তপুর এলাকার মান্নাফ মোল্লার ছেলে বাসের হেলপার হাবিবুর রহমান (৩০)।

পুলিশ জানায়, বিশ্ব ইজতেমার নিরাপত্তায় স্থাপন করা সিসি ক্যামেরার রিয়েল টাইম ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্ত করা হয়। বিশ্ব ইজতেমা উপলক্ষে মানিকগঞ্জ থেকে আগত এএসআই হাসানুজ্জামান টঙ্গীপূর্ব থানার স্টেশন রোডে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনের সময় গত ২ ফেব্রুয়ারি ভোরে এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামানকে চাপা দিয়ে পালিয়ে যায় গাজীপুর পরিবহন নামের একটি বাস। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক এএসআই হাসানুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এসআই আমির হামজা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!