বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সেলিম রেজা।
.png)
তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসচালক মো. শামসু। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।