বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসু কর্মকার ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।
জানা যায়, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। এ সময় কোদালিয়া স্কুলের সামনের মোড়ে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে নিলে বাসু কর্মকার মারা যান।
.png)
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়েছে। বারোবাজার হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি।