বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের উত্তরাখণ্ডের উত্তরাঞ্চলীয় রাজ্যের হালদওয়ানি শহরের পৌর কর্তৃপক্ষ ভবনগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, মসজিদ এবং মাদরাসা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।
স্থানীয় মুসলিমরা অবশ্য বলছেন, হালদওয়ানি বানফুলপুরের মসজিদ এবং মাদ্রাসাটি দুই যুগের পুরনো। এগুলো উদ্দেশ্যপ্রণোদিভাবে ভেঙে ফেলা হয়েছে।
.png)
দেশটির পুলিশ বলছে, মসজিদ ও মাদরাসা ভেঙে ফেলার সময় মুসলিমরা পুলিশের যানবাহন ভেঙে ফেলে এবং সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে তারা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
নৈনিতাল জেলার ম্যাজিস্ট্রেট বন্দনা সিং বলেন, এটিকে সাম্প্রদায়িকতার সঙ্গে তুলনা করা ঠিক হবে না। সরকারি নির্দেশনা অনুসারে এগুলো ভেঙে ফেলা হয়েছে। কারণ, অনুমতি ছাড়াই এই মসজিদ ও মাদরাসা নির্মাণ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা