ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে ধর্ষণের পর কিশোরীকে হত্যা, আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ৫ মার্চ ২০২৪
খাগড়াছড়িতে ধর্ষণের পর কিশোরীকে হত্যা, আটক ৩
ফাইল ফটো

খাগড়াছড়ির দীঘিনালায় ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধর্ষণের পর ঐ কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

মঙ্গলবার উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার রসিকনগর এলাকার কালামের ছেলে ইয়াসিন (১৯), জালাল মিয়ার ছেলে  সোহাগ (২০) ও রউফের ছেলে শুক্কর (২৫)।

Advertisement

নিহত সালমা আক্তার (১৫) দীঘিনালা উপজেলার রসিকনগর এলাকার আব্দুস সোবহানের মেয়ে।

কিশোরীর বাবা আব্দুস সোবহান বলেন, আমার মেয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ওয়াজ মাহফিল শুনতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। পরে গ্রামের খেলার মাঠে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। পারিবারিক শত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে। আটককৃত পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের মামলাও চলছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে।

দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক বলেন, এ বিষয়ে মামলার রুজু চলমান রয়েছে। ঘটনাটি মধ্যরাতে ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর স্থানীয় তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। আমরা ঘটনার মূল রহস্য বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে সন্দেহ করছি যে, কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!