ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদালতে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ৫ মার্চ ২০২৪
আদালতে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

সিলেটে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত জুনায়েদুল ইসলাম (২৭) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে। এ সময় জাহেদুল নামের আরেক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা পুলিশে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জুনায়েদুল ও জাহেদুল মামলার হাজিরা দিতে সিলেটের আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে অটোরিকশা পৌঁছালে ১০-১৫ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জুনায়েদুলের মৃত্যু হয়।

Advertisement

ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ হোসাইন বলেন, পূর্ব বিরোধ থেকে জুনায়েদুল ও জাহেদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থলে জুনায়েদুল ইসলামের মৃত্যু হয়। আহতাবস্থায় জাহেদুলকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

বালাগঞ্জ থানার ওসি বদিউজ্জামান বলেন, মারামারি নিয়ে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ ছিল। এ বিরোধ থেকে ২০২২ সালে হতাহতদের বিরুদ্ধে মামলা হয়। ঐ মামলায় হাজিরা দিতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জুনায়েদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!