ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ৪ মার্চ ২০২৪
ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস

ঝিনাইদহে কৃষক মশিউর রহমান হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

সোমবার দুপুরে রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা। দণ্ডপ্রাপ্তরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস। রায় ঘোষণার পরপরই তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ২৬ মে রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডে পূর্ব শত্রুতার জেরে আন্দুলিয়া গ্রামের মশিউর রহমানকে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মভাবে আহত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরের দিন রেফার্ড হয়ে সদর হাসপাতাল হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মশিউরের মৃত্যু হয়।

এ ঘটনায় মশিউরের ভাই মতিয়ার রহমান ৯ জনের নাম উল্লেখ করে হরিণাকুণ্ড থানায় মামলা করেন। সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা এএসআই ব্রজেন কুমার দাশ প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার ১ নম্বর আসামি লিটন বিশ্বাস ও ২ নম্বর আসামি মনিরুল বিশ্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। মামলার বাকি ৬ অভিযুক্তকে খালাস প্রদান করা হয়েছে।

মামলার প্রধান কৌশুলি পিপি ইসমাইল হোসেন জানান, আমরা এ রায়কে স্বাগত জানাই। এ রায়ে আমরা সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!