ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ফাইল ফটো

নওগাঁর পোরশায় স্ত্রী ফাতেমা হত্যার দায়ে স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান উপজেলার শাহ পুকুর দিঘিপাড়া গ্রামের আকবর আরীর ছেলে।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, জেলার পোরশা উপজেলার পূর্বগ্রামের রবিউল ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে মোস্তাফিজুর রহমানের বিয়ে হয়। তাদের ঘরে এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। জীবিকার তাগিদে মোস্তাফিজুর রহমান তার স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে কুমিল্লা গিয়ে বসবাস শুরু করেন। সেখানে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। একপর্যায়ে স্ত্রী ফাতেমা বেগমকে তার স্বামী গ্রামের বাড়িতে তার বাবা-মার কাছে রেখে যান।

পরবর্তীতে তিনি বাড়িতে বেড়াতে আসলে ২০২২ সালের ১২ জুন সকাল ৭টার দিকে স্ত্রী ফাতেমা বেগমকে গলা টিপে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালান তিনি।

এ ঘটনায় নিহত ফাতেমার বাবা রবিউল ইসলাম মেয়ে জামাই মোস্তাফিজুর রহমানকে একমাত্র আসামি করে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করে। বুধবার ১৩ জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!