ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে গ্যাসের পাইপ ফেটে সড়কে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ৪ মার্চ ২০২৪
এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে গ্যাসের পাইপ ফেটে সড়কে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনের একটি পাইপে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেলে আগুন ধরে যায়। তবে সড়কের পাশে হওয়ায় এতে ক্ষয়ক্ষতি হয়নি। 

Advertisement

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান বলেন, এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ঘটনাটি সড়কের পাশে হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। পরে আগুন নেভানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!