ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভয়াবহ আগুন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ৩ মার্চ ২০২৪
মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাছের আড়ৎসহ প্রায় ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

শনিবার (২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই আকন মৎস্য আড়তের দোতালায় আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের অন্যান্য মাছের আড়ৎ এবং চায়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোটরসাইকেলের গ্যারেজসহ প্রায় ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

Advertisement

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।  

তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আমাদের এক ফায়ার ফাইটারের মাথায় আঘাত লাগে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!