শনিবার রাত ১১টায় নাইট ফেব্রিকস নামে ঐ পোশাক কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।
তিনি বলেন, ‘রাত ১১টার দিকে ঐ পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
.png)