শনিবার দুপুরে পৌর সদরের প্রধান সড়কের ইসলাম অ্যান্ড ব্রাদার্সের জ্বালানির গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইসলাম অ্যান্ড ব্রাদার্স নামের ঐ দোকানে ডিজেল, পেট্রল, মোবিল ও কেরোসিন বিক্রি করা হতো। দোকানের পেছন থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। এছাড়া তাদের একটি সরিষার তেলের মিল পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরো পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
.png)
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।