বুধবার বিকেলে সার্কিট হাউজ সংলগ্ন ঢাকা স্টান্ডের বরকত কাউন্টারের সিলিংয়ের ওপর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক সহকারী ম্যানেজার ইউনুছ আলী জেলা শহরের বিডিআরহাট এলাকার বাবলু মিয়ার ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বরকত পরিবহনের লালমনিরহাটের ঢাকা বাস কাউন্টার থেকে মাদকের একটি চালান যাবে। এমন খবরে বিকেলে ঐ কাউন্টারে অভিযান চালানো হয়। পরে কাউন্টারের ভেতরে সিলিংয়ের ওপর থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় সহকারী ম্যানেজার ইউনুছকে আটক করা হয়।
.png)