ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৫
ছবিতে শাওন বড়ুয়া

চট্টগ্রাম নগরের চাদগাঁও থানার অনন্যা আবাসিক এলাকায় কলেজছাত্র শাওন বড়ুয়া খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতভর নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী। গ্রেফতারকৃতদের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে, মঙ্গলবার সকালে অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের ওপর থেকে শাওন বড়ুয়ার
রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। শাওন বড়ুয়া সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে। তিনি পড়াশোনার পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতেন।

Advertisement

স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় একটি বিয়েতে ফটোগ্রাফির উদ্দেশ্যে বাসা থেকে বের হন শাওন। এ সময় তার সঙ্গে ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম ছিল। সোমবার রাতে আর বাসায় ফেরেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!