ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে হাসান বাবু নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। সেই সঙ্গে চুরি যাওয়া ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রেস ব্রিফিং এ গ্রেফতারকৃত যুবক হাসান বাবুকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।

সদর থানার ওসি মিন্টু রহমান জানান, একটি সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলো, তাদেরই একজন হাসান বাবু। তাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুসারে জেলার বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!