ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মালয়েশিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
মালয়েশিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত
নিহত রাজন মাহমুদ। ফাইল ফটো

মালয়েশিয়ায় গাড়িচাপায় রাজন মাহমুদ মৃধা নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে মালয়েশিয়ার চ্যারাস শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন মাহমুদ (২৫) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি গ্রামের জাহাঙ্গীর মৃধার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের ভাগ্য ফেরাতে ২০২৩ সালে মালয়েশিয়ায় যান রাজন। তিনি মালয়েশিয়ার চ্যারাস শহরে সড়কে শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে কাজ শেষে সড়কের পাশে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে রাখছিলেন রাজন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যান। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত রাজনের বাবা জাহাঙ্গীর মৃধা বলেন, আমার আগে আমার ছেলের মৃত্যু হলো। এটা খুবই কষ্টের। সরকার যেন ছেলে রাজনের মরদেহ দেশে ফিরিয়ে এনে দেয়। 

ইউপি সদস্য আনসার মাঝি বলেন, নিহত রাজন মাহমুদের স্বজনরা পরিষদে এসেছিলেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব কাগজপত্র প্রস্তুত করে তাদেরকে দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত রাজনের মরদেহ দেশে আনা হবে।

নড়িয়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য বলেন, প্রবাসে কেউ মারা গেলে উপজেলা প্রশাসন নিহত পরিবারের পাশে থাকার চেষ্টা করে। রাজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!