ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাটাইলে ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
ঘাটাইলে ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
ফাইল ফটো

টাঙ্গাইলের ঘাটাইলে একটি ভাড়া বাসা থেকে মিনা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার সাগরদিঘী এলাকায় হাইস্কুল সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মিনা আক্তার বেইলা এলাকার সৌদি আরব প্রবাসী খসরু মিয়ার স্ত্রী ও লক্ষ্মীন্দর ইউপির ফটিয়ামারি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, রুমের দরজা বন্ধ থাকায় অনেক সময় পরেও কোনো সাড়া-শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন পাশের ভাড়াটিয়ারা। পরে বাসার মালিককে জানালে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে রুমে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঐ গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Advertisement

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ভিক্টর ব্যানার্জী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!