ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির সামনে লরির চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বাড়ির সামনে লরির চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
ফাইল ফটো

নেত্রকোনার মোহনগঞ্জে মাটিভর্তি বেপরোয়া গতির লরির চাপায় রাব্বি মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে এনামুল নামে আরেক কিশোর। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লরিচালক আল আমিনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

নিহত রাব্বি তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির সামনে পাকা রাস্তায় সাইকেল চালাচ্ছিল এনামুল। আর তার পেছনে বসা ছিল রাব্বি। এসময় হাওর থেকে মাটিভর্তি একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলেই নিহত হয়। আর এনামুলের পা ভেঙে যায়। ঘটনার পর এলাকাবাসী লরিচালককে আটক করে। 

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!